জরুরি বৈঠকে জামায়াতের কলারোয়া উপজেলা কর্মপরিষদ
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, ইউনিট সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হামিদ, অধ্যাপক আব্দুর রাজ্জাক ও প্রভাষক হাফিজুর রহমান।
এ ছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল গফুর মন্টু, অধ্যাপক শাহাজান কবীর, মাওলানা মোঃ রুহুল কুদ্দুস, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, মাওলানা মোঃ আব্দুল হাই, মাওলানা সিরাজুল ইসলাম, মোঃ এরশাদ হোসেন, মুহাঃ শামসুল আলম বুলবুল, অধ্যাপক ইউনুস আলী বাবু, আবু আব্দুল্লাহসহ উপজেলা কর্মপরিষদের অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, চলমান বিভিন্ন কর্মসূচি এবং স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সময় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।