1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সম্ভব ও আলফা স্টার ফাউন্ডেশনের সমঝোতা - News Of Bangla TV তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সম্ভব ও আলফা স্টার ফাউন্ডেশনের সমঝোতা - News Of Bangla TV
October 29, 2026, 10:24 am

তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সম্ভব ও আলফা স্টার ফাউন্ডেশনের সমঝোতা

Reporter Name
  • Update Time : Monday, October 5, 2026
  • 89 Time View

তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সম্ভব ও আলফা স্টার ফাউন্ডেশনের সমঝোতা
(রায়পুর,লক্ষ্মীপুর)প্রতিনিধি
তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার বিকাশ ও পেশাগত সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে Shomvob Technologies Limited (Shomvob Jobs) এবং Alfa Star Foundation-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
৫ অক্টোবর ঢাকায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় দুই প্রতিষ্ঠান তরুণদের জন্য চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, নেটওয়ার্কিং এবং বিভিন্ন যুব উন্নয়নমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।
সমঝোতা অনুযায়ী, Alfa Star Foundation-এর যোগ্য প্রার্থীদের জন্য প্রাসঙ্গিক চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরিতে সহযোগিতা করবে Shomvob Jobs। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ও যোগ্য প্রার্থী শনাক্ত এবং রেফার করার ক্ষেত্রেও সহযোগিতা করা হবে।
অন্যদিকে Alfa Star Foundation তাদের যুব ও কমিউনিটি নেটওয়ার্কের সদস্যদের Shomvob Jobs-এর মাধ্যমে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও আত্মউন্নয়নমূলক বিভিন্ন সুযোগ সম্পর্কে অবহিত করবে। এসব সুযোগ তরুণদের কাছে কার্যকরভাবে পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হবে।
এ ছাড়া দুই প্রতিষ্ঠান যৌথভাবে ক্যারিয়ার রেডিনেস, এমপ্লয়েবিলিটি ট্রেনিং ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। সম্ভাব্য প্রশিক্ষণের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), গ্রাফিক ডিজাইন, সেলস, যোগাযোগ দক্ষতা, ডিজিটাল স্কিল ও ক্যারিয়ার রেডিনেস।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে Shomvob Jobs-এর Partnership Lead সাগর খানালী বলেন, শুধু একাডেমিক সনদ অর্জনই তরুণদের কর্মসংস্থানের জন্য যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রাসঙ্গিক দক্ষতা, কর্মক্ষেত্রের উপযোগী প্রস্তুতি এবং পেশাগত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ প্রয়োজন। তরুণদের টেকসই কর্মসংস্থানের লক্ষ্যে চাকরির সুযোগের পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার প্রস্তুতিতে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Alfa Star Foundation-এর চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কার্যকর অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। Shomvob-এর কর্মসংস্থান ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে এ সহযোগিতা তরুণদের বাস্তবমুখী দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে নতুন সুযোগ সৃষ্টি করবে।
সমঝোতার আওতায় যৌথভাবে সেমিনার, ওয়ার্কশপ, ক্যারিয়ার সেশন, সচেতনতামূলক ক্যাম্পেইন, যুব উন্নয়ন কর্মসূচি ও নেটওয়ার্কিং কার্যক্রম আয়োজনের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রকল্প এবং উন্নয়নমূলক উদ্যোগে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও অনুসন্ধান করবে প্রতিষ্ঠান দুটি।
স্বাক্ষর অনুষ্ঠানে Shomvob Technologies Limited ও Alfa Star Foundation-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তরুণদের জন্য আরও কার্যকর কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও পেশাগত বিকাশের সুযোগ তৈরিতে ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

See also  মোহনপুরে ছয়টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST