1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার - News Of Bangla TV রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার - News Of Bangla TV
September 16, 2026, 9:03 am

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি
  • Update Time : Monday, June 29, 2026
  • 121 Time View

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

 

রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকায় বহুল আলোচিত রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি মো. রাকিব উর রহমান (২২)-কে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৫, রাজশাহী এবং র‍্যাব-৪, মিরপুরের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, মামলার তদন্তের অংশ হিসেবে পলাতক আসামিকে শনাক্তে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। দীর্ঘ অনুসন্ধানের পর রাজধানীর মিরপুর-১ এলাকার মধ্য পাইকপাড়ার গ্রীনভিউ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ২৮ জুন দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ২২ জুন সকালে চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান রাকিব। এ নিয়ে পরিবারের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে একপর্যায়ে পারিবারিক বিরোধের জেরে রাকিব বাড়ির উঠানে থাকা একটি ভারী কাঠের মুণ্ডুর দিয়ে বাবা রেজাউল করিমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর রাকিব পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুরা বেগম বাদী হয়ে ২৩ জুন চন্দ্রিমা থানায় ছেলে রাকিবকে প্রধান আসামি করে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই তাকে গ্রেফতারে র‍্যাব অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ঢাকা মহানগর পুলিশের মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

See also  কালীগঞ্জে বন্ধকী স্বর্ণের দুলকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে হত্যা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST