1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিশ্বাস পীর মাঠ - News Of Bangla TV সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিশ্বাস পীর মাঠ - News Of Bangla TV
October 28, 2026, 10:16 pm

সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিশ্বাস পীর মাঠ

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : Saturday, July 11, 2026
  • 178 Time View

সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিশ্বাস পীর মাঠ, দুর্ভোগে পাটগাঁওয়ের শতাধিক পরিবার

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাটগাঁও গ্রামের ঐতিহ্যবাহী বিশ্বাস পীর মাঠ এখন এলাকাবাসীর জন্য আশীর্বাদের বদলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টি হলেই মাঠজুড়ে পানি জমে গিয়ে আশপাশের শতাধিক পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, মাঠের ওপর দিয়েই গ্রামের অনেক মানুষের একমাত্র যাতায়াতের পথ। কিন্তু কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই সেই পথ পানির নিচে চলে যায়। ফলে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এক বাসিন্দা বলেন, “অল্প বৃষ্টিতেই মাঠ পানিতে ভরে যায়। তখন হাঁটাচলা করা খুবই কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।”

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও স্থায়ী সমাধানে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতি বর্ষা মৌসুমে একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে।

স্থানীয় প্রবীণদের মতে, একসময় বিশ্বাস পীর মাঠ ছিল গ্রামের খেলাধুলা, সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। বিভিন্ন উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক আয়োজন এই মাঠকে ঘিরেই অনুষ্ঠিত হতো। কিন্তু অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে মাঠটি এখন অধিকাংশ সময় পানিতে নিমজ্জিত থাকে।

পাটগাঁওবাসীর দাবি, দ্রুত মাঠ সংস্কার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, যাতায়াতের রাস্তা উন্নয়ন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগী হলে বিশ্বাস পীর মাঠ আবারও গ্রামের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে ফিরে আসবে।

See also  উখিয়া উপজেলা পোস্ট অফিসে জলাবদ্ধতায় দৈনিক কার্যক্রম ব্যাহত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST