1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
নেত্রকোনায় ১,১৯০ পিস ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ - News Of Bangla TV নেত্রকোনায় ১,১৯০ পিস ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ - News Of Bangla TV
September 15, 2026, 6:14 am

নেত্রকোনায় ১,১৯০ পিস ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

মহিউদ্দিন, নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 45 Time View

নেত্রকোনায় ১,১৯০ পিস ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

​নেত্রকোনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১,১৯০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং মাদক বিক্রির নগদ ২২,৫০০ টাকা জব্দ করা হয়। ​মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নেত্রকোনা সদর থানাধীন বাংলাবাজার এলাকায় নেত্রকোনা-বারহাট্টা সড়কে এ অভিযান পরিচালিত হয়।​গ্রেপ্তারকৃতরা হলেন: ১. মোঃ সাখাওয়াত হোসেন সজিব (৩৯), পিতা: মৃত তোফাজ্জল হোসেন, সাং- নওয়ানগর। ২. মোঃ সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), পিতা: মৃত খোরশেদ আলম, সাং- মুক্তারপাড়া। ৩. মোঃ আল রিফাত চৌধুরী জয় (২২), পিতা: মৃত আল আমিন চৌধুরী, সাং- পশ্চিম মালনী।৪. মাহমুদুল হাসান রাফি (২২), পিতা: মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাং- পশ্চিম মালনী। তারা সকলেই নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা। ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনার সহকারী পরিচালক মো: নাজমুল হক জানান, অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ​তিনি আরও বলেন, মাদক অপরাধ দমনে বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

See also  ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST