1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 888larrycarpenter284@gmail.com : lysadnin :
  3. 888wda22594@gmail.com : vsadnin :
সিগনিফাই বাংলাদেশ লিঃ এর আমন্ত্রণে ফ্রান্স যাচ্ছেন রাসিক প্রশাসক ‎ - News Of Bangla TV
July 28, 2026, 5:18 pm

সিগনিফাই বাংলাদেশ লিঃ এর আমন্ত্রণে ফ্রান্স যাচ্ছেন রাসিক প্রশাসক ‎

বিশেষ প্রতিনিধি
  • Update Time : Tuesday, June 2, 2026
  • 86 Time View

‎সরকারি খরচে না,সিগনিফাই বাংলাদেশ লিঃ এর আমন্ত্রণে ফ্রান্স যাচ্ছেন রাসিক প্রশাসক


‎‎সড়কবাতির নতুন বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তির ওপর জ্ঞান আহরণে ১১ দিনের জন্য ফ্রান্স সফরে যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সঙ্গে নিচ্ছেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটকেও। ২০ থেকে ৩০ জুন পর্যন্ত ১১ দিন তাঁরা ফ্রান্সে থাকবেন এবং ভ্রমণের যাবতীয় ব্যয়ভার সিগনিফাই বাংলাদেশ লিমিটেড বহন করবে বলেও জানা যায়।

আরোও পড়ুন:

‎এ বিষয়ে অনুমতি চেয়ে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান রাসিকের প্রশাসক ও প্রকৌশলীকে ফ্রান্সে নিয়ে যাবে।


‎রাসিকের প্রশাসক ও প্রকৌশলী সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন। সেখানে সড়কবাতির নতুন বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তির ওপর জ্ঞান আহরণ করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।


‎ফ্রান্স ভ্রমণের সরকারি আদেশ জারি করতে স্থানীয় সরকার বিভাগে পাঠানো রাসিকের এই চিঠিতে সূত্র হিসেবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণপত্রের কথা বলা হয়েছে। এ ভ্রমণের যাবতীয় ব্যয়ভার সিগনিফাই বাংলাদেশ লিমিটেড বহন করবে বলেও চিঠিতে বলা হয়েছে।

 

আরো পড়ুন:

‎জানতে চাইলে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, ‘আমরা ফ্রান্সে তৈরি সড়কবাতি বাংলাদেশে আনি। আমাদের ডিলাররা আবার বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে সড়কবাতি বিক্রি করে। রাজশাহী সিটি করপোরেশন হয়তো আমাদের কোনো ডিলারের কাছ থেকে সড়কবাতি কিনছে। যখন কোনো ক্রেতা ওয়ার্ক অর্ডার দেয় এবং উৎপাদন প্রক্রিয়া দেখতে চাই তখন তাদের আমরা সবকিছু দেখাতে ফ্রান্সে নিয়ে যাই।

 

 

সরকারি খরচে না,সিগনিফাই বাংলাদেশ লিঃ এর আমন্ত্রণে ফ্রান্স যাচ্ছেন রাসিক প্রশাসক

See also  অধ্যাপক ডা. মো. আব্দুর রাজ্জাক রচিত ‘ইতিহাসে অমলিন স্মরণীয় দিন’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST