1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
সীমান্তের ১৫ জনকে ইলেকট্রিক হাউজ ওয়ারিং প্রশিক্ষণের উদ্বোধন - News Of Bangla TV সীমান্তের ১৫ জনকে ইলেকট্রিক হাউজ ওয়ারিং প্রশিক্ষণের উদ্বোধন - News Of Bangla TV
November 5, 2026, 5:38 pm

সীমান্তের ১৫ জনকে ইলেকট্রিক হাউজ ওয়ারিং প্রশিক্ষণের উদ্বোধন

আশরাফুল ইসলাম
  • Update Time : Sunday, July 26, 2026
  • 114 Time View

ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তের ১৫ জনকে ইলেকট্রিক হাউজ ওয়ারিং প্রশিক্ষণের উদ্বোধন

 

দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত শিক্ষিত বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসিক ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
২৬ জুলাই রোববার সাকাল ১১টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় উপজেলার এলুয়াড়ি ইউনিয়ন পরিষদ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি)।
যা আগামী ১৮ আগষ্ট পর্যন্ত চলবে। প্রশিক্ষণে সীমান্ত এলাকায় বসবাসরত ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মিজানুর রহমান (পিবিজিএমএস), এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলামসহ প্রশিক্ষকগণ।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় বসবাসরত বেসামরিক শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। আজকের যুবকরা আগামীদিনের ভবিষ্যত।
তারা এই প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান তৈরী করতে পারবেন। এতে করে আত্মনির্ভরশীল হতে পারবেন। এ কর্মদক্ষতার মাধ্যমে সীমান্তে বেকারত্ব দূরীকরণ সহ চোরাচালান ও মাদক কারবারীসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম থেকে যুবসমাজ কর্মযজ্ঞের পথ বেছে নিয়ে জীবিকা নির্বাহ করবে।

See also  কপিলমুনি কলেজে ৮ অক্টোবর একাদশ শ্রেণির নবীনবরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST