1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে ‘যুগিখালী স্পোর্টিং অ্যালামনাই কাপ-২০২৬’-এর অফিসিয়াল জার্সি উন্মোচন - News Of Bangla TV কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে ‘যুগিখালী স্পোর্টিং অ্যালামনাই কাপ-২০২৬’-এর অফিসিয়াল জার্সি উন্মোচন - News Of Bangla TV
September 16, 2026, 11:59 pm

কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে ‘যুগিখালী স্পোর্টিং অ্যালামনাই কাপ-২০২৬’-এর অফিসিয়াল জার্সি উন্মোচন

কলারোয়া অফিস
  • Update Time : Friday, May 29, 2026
  • 202 Time View

সাতক্ষীরার কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে ‘যুগিখালী স্পোর্টিং অ্যালামনাই কাপ-২০২৬’-এর অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়েছে।

বুধবার (২৭ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার যুগিখালী বাজারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চা তরুণদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় বলেও তারা উল্লেখ করেন।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ক্রীড়াপ্রেমী, যুগিখালী স্পোর্টিং ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড়দের মাঝে টুর্নামেন্টের জার্সি বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করা হয়।

 

 

সাতক্ষীরার কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে ‘যুগিখালী স্পোর্টিং অ্যালামনাই কাপ-২০২৬’-এর অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়েছে

See also  জয়-পরাজয়ের ঊর্ধ্বে ফুটবলের মানবিক মহাকাব্য,মেসির আলিঙ্গন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST