1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কালিহাতীতে নবাগত ইউএনও'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা - News Of Bangla TV কালিহাতীতে নবাগত ইউএনও'র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা - News Of Bangla TV
July 29, 2026, 5:55 pm

কালিহাতীতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

বিপ্লব সরকার টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 39 Time View

কালিহাতীতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে — ইউএনও ফারজানা আক্তার।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার-এর সঙ্গে উপজেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভার শুরুতে নবাগত ইউএনও ফারজানা আক্তার সাংবাদিকদের স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, সমন্বয় ও সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি কালিহাতীর সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবার মানোন্নয়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, জনগণের স্বার্থে প্রশাসনের কার্যক্রম সম্পর্কে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি কোনো অনিয়ম, দুর্নীতি বা জনদুর্ভোগের বিষয় নজরে এলে তা দ্রুত প্রশাসনকে অবহিত করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের দরজা সবসময় গণমাধ্যমকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম, সাবেক সভাপতি সাংবাদিক রশিদ আব্বাসী এবং জাতীয় সাংবাদিক সংস্থা, কালিহাতী ইউনিটের সভাপতি সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ।
সৈয়দ মহসীন হাবীব সবুজ তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে, মাদক, জুয়া, বালু ও ভূমিদস্যুতা প্রতিরোধে প্রশাসন ও সাংবাদিক একে অপরের পরিপূরক। জনস্বার্থে কাজ করতে গিয়ে সাংবাদিকদের অনেক সময় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই জরুরি প্রয়োজনে সাংবাদিকদের ফোনকল গ্রহণ এবং দ্রুত প্রশাসনিক সহযোগিতা প্রদানের জন্য তিনি ইউএনও’র প্রতি সবিনয় অনুরোধ জানান। জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সাধারণ সম্পাদক বিপ্লব সরকার বলেন, আমার ইউনিটের সকল সাংবাদিক বাংলাদেশ গড়ার সকল প্রশাসনিক কাজে সব সময় স্বচ্ছতার সাথে কাজ/ সহযোগিতা করবে।
সভা শেষে নবাগত ইউএনও ফারজানা আক্তার সকল সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে কালিহাতীকে একটি সুশৃঙ্খল, উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

See also  কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়ে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST