1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বোয়ালখালীর ইউএনও’র সঙ্গে মোস্তানছিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ - News Of Bangla TV বোয়ালখালীর ইউএনও’র সঙ্গে মোস্তানছিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ - News Of Bangla TV
September 12, 2026, 8:57 pm

বোয়ালখালীর ইউএনও’র সঙ্গে মোস্তানছিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Friday, July 24, 2026
  • 34 Time View

 

বোয়ালখালীর ইউএনও’র সঙ্গে মোস্তানছিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়গুলো নিয়ে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী।

আজ শুক্রবার (২৪ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় দপ্তর এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সাক্ষাৎকালে বোয়ালখালী উপজেলার বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে শাকপুরা সিও অফিস থেকে পূর্ব কালুরঘাট পর্যন্ত দীর্ঘদিন ধরে চলমান গণপরিবহনের ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের নজরে আনা হয়। একই সঙ্গে জনস্বার্থে দ্রুত ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং দীর্ঘদিনের ভাড়া নৈরাজ্যের সমস্যা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি তিনি প্রশাসনের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে নাগরিক সমাজ, সচেতন তরুণ এবং সামাজিক সংগঠনগুলোর সক্রিয় সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী বলেন, বোয়ালখালীর সাধারণ মানুষের ন্যায্য অধিকার, নিরাপদ যাতায়াত এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে জনস্বার্থের বিষয়গুলো প্রশাসনের কাছে তুলে ধরছি। আজকের সৌজন্য সাক্ষাতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের বক্তব্য শুনেছেন এবং ভাড়া নৈরাজ্যসহ বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

আমরা বিশ্বাস করি, প্রশাসনের আন্তরিক উদ্যোগ, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জনগণের সহযোগিতার মাধ্যমে বোয়ালখালীর দীর্ঘদিনের সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান সম্ভব হবে। জনস্বার্থে আমাদের গঠনমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

See also  খতিব-ইমামদের সঙ্গে কলারোয়ায় ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা

বার্তা প্রেরক
নিহামুল নিহাম
কেন্দ্রীয় দপ্তর
নাগরিক ছাত্র ঐক্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST