1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ১৬ই জুন - News Of Bangla TV রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ১৬ই জুন - News Of Bangla TV
September 15, 2026, 7:12 pm

রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ১৬ই জুন

সীমান্ত তালুকদার , সিরাজগঞ্জ প্রতিনিধি
  • Update Time : Monday, June 15, 2026
  • 149 Time View

রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ১৬ই জুন

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়ায় আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে আগামী ১৬ জুন ২০২৬ (মঙ্গলবার) বিকেল ৪:৩০টায় একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, র‍্যালিটি ফুলজোড় ক্যাফে/স্বপ্ন বিলাস নার্সারীর সামনের নির্ধারিত স্থান থেকে শুরু হয়ে রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

আয়োজকরা সকল আর্জেন্টিনা সমর্থক ও শুভানুধ্যায়ীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যাদের আর্জেন্টিনার জার্সি বা পতাকা রয়েছে, তাদের তা সঙ্গে নিয়ে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে।

আয়োজন কমিটির অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান প্লাবন বলেন,
“রায়গঞ্জের সকল আর্জেন্টিনা ভক্তদের নিয়ে আনন্দ ভাগাভাগি করতেই এই র‍্যালির আয়োজন। গত বিশ্বকাপেও আমরা এমন আয়োজন করেছিলাম, এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমরা আশা করি আর্জেন্টিনা ভালো করবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—খেলাকে খেলার আনন্দ হিসেবেই উপভোগ করা এবং সব দলের সমর্থকদের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখা।”

তিনি আরও বলেন, “আমাদের দলে বিশ্বমানের খেলোয়াড় রয়েছেন, তাই আমরা আশাবাদী। তবে প্রতিযোগিতার ফল যাই হোক, আমরা সম্প্রীতি ও আনন্দের পরিবেশ বজায় রাখতে চাই।”

মেয়র প্রার্থী সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল বলেন,
“এই আনন্দ র‍্যালিতে সবাই একসঙ্গে অংশ নেবেন। বক্তব্য, গান ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে ভক্তরা মিলিত হয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবেন। সকলের উপস্থিতিতে একটি সুন্দর ও স্মরণীয় আয়োজন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”

আয়োজন কমিটির সাজ্জাদ বলেন,
“আগেও আমরা সফলভাবে এই আয়োজন করেছি। এবার আরও বড় পরিসরে, আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‍্যালি আয়োজনের জন্য কাজ চলছে।”

মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সভাপতি তমাল সরকার সকল সমর্থকদের র‍্যালিতে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বলেন,
“এটি আনন্দ ও সম্প্রীতির একটি আয়োজন। সবাইকে অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল করার অনুরোধ জানাচ্ছি।”

আয়োজনের সঙ্গে যুক্ত ইমতাজ ইমন বলেন,
“র‍্যালিকে সফল করতে আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। ১৬ জুন সবাইকে নিয়ে আনন্দঘন পরিবেশে এই আয়োজন সম্পন্ন করার প্রত্যাশা করছি।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রায়গঞ্জ-ধানগড়ার সকল আর্জেন্টিনা সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হবে এবং খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আয়োজক:
রায়গঞ্জ-ধানগড়া আর্জেন্টিনা

See also  ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST