1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা-কবিতা-গানেগানে - News Of Bangla TV বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা-কবিতা-গানেগানে - News Of Bangla TV
September 18, 2026, 12:35 am

বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা-কবিতা-গানেগানে

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : Sunday, August 9, 2026
  • 82 Time View
  1. বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা-কবিতা-গানেগানে “যমুনায় নৌভ্রমণ-২০২৬” উদযাপন

-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

সাহিত্য আড্ডা , কবিতা-গানের সমন্বয়ে প্রাণবন্ত নির্মল আনন্দের আবহে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক নৌভ্রমণ ।
শনিবার(০৮ আগষ্ট) সকালে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নলিন বাজারের নৌঘাট থেকে নৌযানে যমুনা নদীর বুকে ভেসে ভেসে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ও উপভোগ্য হয় নৌবিলাস ।
উপমহাদেশের জনপ্রিয় ও সুপরিচিত অনলাইনভিত্তিক সাহিত্য গ্রুপ “বলাকা সাহিত্য চর্চা পরিষদ” আয়োজিত নৌভ্রমণে বলাকা সাহিত্য চর্চা পরিষদের সদস্য, কবি, সাহিত্যিক, লেখক, কণ্ঠশিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীরা এতে অংশগ্রহণ করেন । পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে নৌভ্রমণের আনুষ্ঠানিকতা শুরু হয় । নৌভ্রমণ -২০২৬ এ স্বাগত বক্তব্য রাখেন ” বলাকা সাহিত্য চর্চা পরিষদ ” এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি ফিরোজ আহমেদ বাবুল । কবি ইমাম হাসান সোহান এবং বিদ্যুৎ তালুকদার এর সঞ্চালনায় পরিচয় পর্ব, সাহিত্য আড্ডা, কবিতা পাঠ ও মিউজিক ব্যান্ডের মাধ্যমে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের গান পরিবেশন উপস্থিতিদের প্রাণবন্ত করে তোলে ।
মুক্ত আলোচনার পাশাপাশি ঢেউয়ের তালে ও পছন্দের সকল গানের তালে জমে ওঠে নৌভ্রমণের আসর । অংশগ্রহণকারীদের পরিবেশনায় দেশাত্মবোধক, লোকজ, আধুনিক ও মৌলিক গান উপস্থিত সবাইকে আকৃষ্ট ও মুগ্ধ করে । নদীর ঢেউ, নয়নাভিরাম নীলাকাশ আর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশে এমন সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে সৃষ্টি করে আনন্দঘন উৎসবমূখর পরিবেশ ।
নৌভ্রমণ-২০২৬ আয়োজকদের অন্যতম সদস্য কবি নেপাল সূত্রধর চয়ন বলেন,” সাহিত্যচর্চাকে শুধু সভাকক্ষের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রকৃতি ও মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার লক্ষ্যেই এ ধরনের আয়োজন । পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নতুন লেখকদের উৎসাহিত করা এবং সাহিত্য-সংস্কৃতির চর্চাকে আরও গতিশীল করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য “।
নৌভ্রমণের পুরো সময় জুড়ে ছিল প্রাণবন্ত আলোচনা, হাসি-আনন্দ ও সাংস্কৃতিক পরিবেশনা । বিটিভির কণ্ঠশিল্পী রুহুল আমিন খোকনের গলায় বিভিন্ন দেশাত্মবোধক গান, আধুনিক গান ও মৌলিক গান ভ্রমণপিপাসু সফর সঙ্গীদের মোহাচ্ছন্ন করে রাখে। উপস্থিত সকলেই গানের তালে তাল মিলিয়ে ও করতালির মাধ্যমে অভিব্যক্তির বহি:প্রকাশের মাধ্যমে কণ্ঠশিল্পী ও সহশিল্পীদের ব্যাপকভাবে উৎসাহ প্রদান করেন ।
বলাকা সাহিত্য চর্চা পরিষদের উদ্যোগে যমুনার বুকে এ সাহিত্য আড্ডা অংশগ্রহণকারীদের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানান আয়োজনে অংশ নেওয়া কবি-সাহিত্যিক,কণ্ঠশিল্পী ও সাংবাদিকবৃন্দ ।
আয়োজকদের একজন কবি ইমাম হাসান সোহান বলেন,” এসব কার্যক্রম বলাকা সাহিত্য চর্চা পরিষদের ধারাবাহিক প্রক্রিয়া । ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রসারে এমন ব্যতিক্রমী ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে “।
নৌভ্রমণে সফরসঙ্গী হিসেবে ছিলেন বলাকা সাহিত্য চর্চা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ফিরোজ আহমেদ বাবুল, কবি ও কথাসাহিত্যিক নেপাল সুত্রধর চয়ন, কবি,সাংবাদিক ও কণ্ঠশিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী, কবি ও কণ্ঠশিল্পী বিদ্যুৎ তালুকদার, কবি ও সাংবাদিক ইমাম হাসান সোহান, কবি ও কথা সাহিত্যিক মো: শামছুল আলম তালুকদার, টিভি ও মিডিয়া ব্যক্তিত্ব জনপ্রিয় কণ্ঠশিল্পী রুহুল আমিন খোকন, কবি ও কথা সাহিত্যিক তালুকদার লাভলী, কবি ও সাংবাদিক আনজুমান আরা শিল্পী, কবি ও সাংবাদিক এডভোকেট বিষ্ণু প্রিয় দীপ, কবি ও সাংবাদিক মো: আনোয়ার হোসেন বকুল, কবি ও কথা সাহিত্যিক মুক্তার হোসেন, কবি ও সাংবাদিক মো: দেলোয়ার হোসেন, সাংবাদিক মো: ওমর ফারুক, সোনালী ব্যাংক ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান, কবি ও সাংবাদিক মো: রফিক হাসান, সাংবাদিক রাকিব, সাংবাদিক মো: কবীর হোসেন, কবি এ.এম মাসুদ, সাংবাদিক রুবেল আহমেদ, নুরুন্নাহার খাতুন, সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম, বাসুদেব পাল, মো: রোস্তম আলী, প্রভাষক মো: শামীম আহমদ, মো: লোকমান হোসেন, মো: আলমগীর হোসেন, মো: গোলাম মোস্তফা, মো: নোমান আহম্মেদ, আলমগীর হোসেন, মো: আবু জাফর খান লেবু, মো: আবুল কালাম আজাদ, মো: শাহিনুর ইসলাম সিহান, মো: ফরহাদ হোসেন, মো: রিপন হোসেন, মো: আজমল মানিক, মো: আমিনুর ইসলাম, কণ্ঠশিল্পী বাঁধন বিশ্বাস, কণ্ঠশিল্পী বীণা বিশ্বাস প্রমুখ ।
দিনব্যাপী এই নৌভ্রমণের সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুহুল আমিন খোকনের সঙ্গে সহশিল্পী হিসেবে সঙ্গ দেন ও গান পরিবেশন করেন বিদ্যুৎ তালুকদার, বিশ্বজিৎ চক্রবর্তী, বাঁধন বিশ্বাস, বীণা বিশ্বাস ও লাভলী তালুকদার।

See also  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে ধরা পড়লো ৩২ কেজি ওজনের বাঘাইড় মাছ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST