1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য - News Of Bangla TV জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য - News Of Bangla TV
September 18, 2026, 12:35 am

জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য

Reporter Name
  • Update Time : Wednesday, September 16, 2026
  • 41 Time View

জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তীর সেরা সাফল্য
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নটরডেম কলেজে ভর্তি

নিজস্ব প্রতিবেদক:

কবি-সাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে অরিজিৎ চক্রবর্তী নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে সে ঢাকার সুনামধন্য ও ঐতিহ্যবাহী নটরডেম কলেজে ভর্তি হয়েছে।

অরিজিৎ চক্রবর্তীর এ সাফল্যে তার পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার শিক্ষাজীবনের এ অর্জনকে পরিবারের পক্ষ থেকে গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

অরিজিৎ চক্রবর্তীর বাবা বিশ্বজিৎ চক্রবর্তী দীর্ঘদিন ধরে সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমসহ সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে দায়িত্ব পালন করে আসছেন। ছেলের এ সাফল্যে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, অরিজিৎ চক্রবর্তীর কঠোর পরিশ্রম, নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের দিকনির্দেশনার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সে নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।

অরিজিৎ চক্রবর্তী তার সাফল্যের জন্য বাবা-মা, শিক্ষক, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সে ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

উল্লেখ্য, নটরডেম কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে নির্বাচিত করা হয়। সেই প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়ে অরিজিতের এ ভর্তি তার শিক্ষাজীবনের উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
আমরা ( নিউজ অব বাংলা টিভি ) পরিবার অরিজিৎ চক্রবর্তীর এই অর্জনে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করছি।

See also  পিতৃ বিভাজন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST