কৃষকদের সহজে কৃষিঋণ ও বিভিন্ন আর্থিক পরিষেবার আওতায় আনতে বিশেষ উদ্যোগ নিল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশব্যাপী ‘Agri Sathi – Our AFO’ কর্মসূচির অংশ হিসেবে ১৭ আগস্ট কলকাতার মল্লিকপুর ওম ভবনে হরিহরপুর শাখার উদ্যোগে আয়োজিত হয় বিশেষ কৃষি ক্যাম্প।
কৃষকদের সঙ্গে ব্যাংকের সরাসরি যোগাযোগ বাড়ানো এবং কৃষিকাজের প্রয়োজন অনুযায়ী দ্রুত ঋণ ও আর্থিক পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্যাম্পে ডিজিটাল কৃষিঋণ, কৃষি বিনিয়োগ ঋণ, কৃষি স্বর্ণঋণ, ট্রাক্টর ঋণ, ভ্যালু চেইন ফিনান্স-সহ বিভিন্ন পরিষেবা সম্পর্কে কৃষকদের জানানো হয়। পাশাপাশি গ্রিন এনার্জি এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের জন্য বিশেষ ঋণ সুবিধা নিয়েও পরামর্শ দেওয়া হয়।
কৃষকদের পাশে সেন্ট্রাল ব্যাঙ্ক, ‘Agri Sathi – Our AFO’ মেগা ক্যাম্প।
কৃষকদের ঋণের প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র ও উপযুক্ত আর্থিক পরিষেবা সম্পর্কে সরাসরি পরামর্শ দেন Agriculture Field Officer-রা। বিশেষ করে মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে স্বল্প সুদে ঋণ দিয়ে তাঁদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা সাউথের রিজিওনাল হেড পি. শ্রীনিবাস এবং কলকাতা জোনাল অফিসের AGM নরেশ ঠাকুর। ব্যাংকের এই উদ্যোগে কৃষক ও মহিলাদের মধ্যে উৎসাহ দেখা যায়।
কৃষকদের পাশে সেন্ট্রাল ব্যাঙ্ক, ‘Agri Sathi – Our AFO’ মেগা ক্যাম্প।