1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
মাধবপুর হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন: যুবকের ৭ দিনের কারাদণ্ড - News Of Bangla TV মাধবপুর হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন: যুবকের ৭ দিনের কারাদণ্ড - News Of Bangla TV
September 14, 2026, 4:22 am

মাধবপুর হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন: যুবকের ৭ দিনের কারাদণ্ড

রুবেল মিয়া মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি
  • Update Time : Sunday, July 5, 2026
  • 116 Time View

মাধবপুর হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন: যুবকের ৭ দিনের কারাদণ্ড

 

​হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​রবিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম কাওসার (২৫)। তিনি মাধবপুর পৌরসভার কাচারি গ্রামের আকবর আলীর ছেলে।

​জানা যায়, রবিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন কাওসার। এ সময় সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। আনসারের প্লাটুন কমান্ডার ইয়াসিন খানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

​পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জনসম্মুখে মাদক সেবনের অপরাধে তিনি অভিযুক্ত কাওসারকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধবপুর-চুনারুঘাট এলাকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা জোরদার করতে গত ১ জুলাই (২০২৬) থেকে ১০ জন আনসার সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তাদের অন্যতম উল্লেখযোগ্য একটি অভিযান।

​এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের মাধ্যমে নিরাপত্তা জোরদারের ফলে রোগী, স্বজন ও চিকিৎসাকর্মীদের জন্য আরও নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হচ্ছে। মাদকমুক্ত, নিরাপদ ও জনবান্ধব মাধবপুর গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

 

 

মাধবপুর হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন: যুবকের ৭ দিনের কারাদণ্ড

See also  ঝিকরগাছায় ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST