1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক হতে হবে — কামারুজ্জামান - News Of Bangla TV সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক হতে হবে — কামারুজ্জামান - News Of Bangla TV
September 12, 2026, 10:36 pm

সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক হতে হবে — কামারুজ্জামান

কলারোয়া প্রতিনিধি
  • Update Time : Saturday, September 5, 2026
  • 33 Time View

সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক হতে হবে — কামারুজ্জামান

কলারোয়া প্রতিনিধি:
সত্য উদ্ঘাটন, অনুসন্ধান ও প্রকাশে সাংবাদিকদের নির্ভীক ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন কলারোয়া সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মাওলানা মুহাঃ কামারুজ্জামান।

তিনি বলেন, “সত্য উদ্ঘাটন, অনুসন্ধান ও প্রকাশে সাংবাদিকদের নির্ভীক হতে হবে। অর্ধসত্য নয়, সাংবাদিকদের তুলে ধরতে হবে অখণ্ড ও পূর্ণ সত্য।” বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি, অনিয়ম ও বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) কলারোয়ার আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে কলারোয়া সাংবাদিক ফোরামের আয়োজনে মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাঃ আসাদুজ্জামান ফারুকী।

দৈনিক আগামীর সময়-এর কলারোয়া উপজেলা সংবাদদাতা প্রভাষক আব্দুল আলিমের সভাপতিত্বে ও দৈনিক আলোর পরশ-এর বিশেষ প্রতিনিধি ডাঃ খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদ সংযোগ এর কলারোয়া উপজেলা সংবাদদাতা মোঃ জাহিদুল ইসলাম, দৈনিক জনবানী’র শেখ ইকরামুল হক, দৈনিক জনকণ্ঠের মীর রোকনুজ্জামান, দৈনিক জবাবদিহি’র মোস্তাফিজুর রহমান মোস্তাক, দৈনিক আলোর পরশের রাশেদুল কবির সবুজ, জাবিদ হোসেন, শফিকুল ইসলাম গাজী, আরিফুল ইসলাম প্রমুখ।

সভায় কলারোয়া সাংবাদিক ফোরামের সাংগঠনিক কার্যক্রম জোরদার, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার প্রশ্নে আপসহীন থেকে পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানানো হয়।

সভায় কলারোয়া সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

See also  বসবাস করা বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST