1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনেও জাতীয় নির্বাচনের আমেজ - News Of Bangla TV নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনেও জাতীয় নির্বাচনের আমেজ - News Of Bangla TV
November 6, 2026, 10:04 pm

নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনেও জাতীয় নির্বাচনের আমেজ

হাফিজুর রহমান কালিগন্জ প্রতিনিধি
  • Update Time : Friday, November 6, 2026
  • 15 Time View

নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনেও জাতীয় নির্বাচনের আমেজ

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
দীর্ঘ ১৭ বছর পর আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে কেন্দ্র করে বাজারের সাধারণ ব্যবসায়ী দোকান মালিক ভোটারদের মাঝে জাতীয় নির্বাচনের আমেজ ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা, উৎসব বিরাজ করছে। বাজার জুড়ে সড়কের দু,পাশের দোকান, অলিগলি সর্বত্র ছেয়ে গেছে প্রার্থীদের রং বেরঙের প্যানা, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচার প্রচারণায়। কাক ডাকা ভোর হতে গভীর রাত অবধি ব্যবসায়ী, দোকান মালিক, ভোটারদের দোয়া, আশীর্বাদ, প্রচার প্রচারণার দৌড়ঝাপে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদের প্রার্থীরা সরাসরি দোকান মালিক, ব্যবসায়ীদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং বাজার ব্যবসায়ী কমিটির উন্নয়নে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন যা নির্বাচনকে উৎসব মুখর করে তুলেছে। দোকান মালিকদের খোঁজে বিভিন্ন গ্রামে এবং বাজার ব্যবসায়ীদের নিকট ভোট চাওয়া নিয়ে প্রচারণা মূলক কর্মকান্ড লক্ষ্য করা গেলেও এবার দোকান মালিকদের ভোটার তালিকায় নতুন ভাবে অন্তর্ভুক্তি করায় বিপাকে পড়ে বাজার ছেড়ে গ্রামে গ্রামে ছুটছে প্রার্থীরা।

নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আনিসুর রহমান এর প্রতিনিধিকে জানান ১৪ নভেম্বর শনিবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলা পরিষদ মিলনায়তন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রিসাইডিং অফিসার হিসাবে উপজেলা আইটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশ প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন । এবারের নির্বাচনে ৯৩৬ জন ভোটার তাদের মূল্যবান ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। এবারের নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী হলেও মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সভাপতি, সাধারণ সম্পাদক পদের ৬ প্রার্থী। বাজারের সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় সভাপতি, সাধারণ সম্পাদক পদে লড়াই হবে সেয়ানে সেয়ানে।

See also  কাদার রাজত্বে জিম্মি হাজারো মানুষ: রাস্তা পিচ করণের দাবি

নির্বাচনে প্রার্থীরা হলো সভাপতি পদে মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু (ছাতা) সাইদুর বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম মনি (আনারস) ঠেউটিন ব্যবসায়ী রফিক ট্রেডার্সের মালিক (তালা চাবি) এবং রহমান ভ্যারাইটিজ স্টোরের মালিক আব্দুর রহমান (চেয়ার)। সহ-সভাপতি পদে শেখ আহাদুজ্জামান (চশমা), শফিকুল ইসলাম টোকন( হরিণ) এবং সেখ আবু তাহের( মাছ)। সাধারণ সম্পাদক পদে রফিকুজ্জামান গাইন রুমী (ঘোড়া ),আমিনুর রহমান মুন্না (মোরগ)। যুগ্মসাধারণ সম্পাদক পদে মীর রবিউল ইসলাম মিন্টু( চাকা), সিদ্দিকুল ইসলাম (উড়োজাহাজ )এবং নুরুন্নবী আবু (তরবারি)। সাংগঠনিক সম্পাদক পদে শের আলী (আপেল) মনিরুজ্জামান খান (হাতুড়ি), শেখ সিরাজুল ইসলাম (টেলিভিশন)। কোষাধাক্ষ পদে মোঃ রজব আলী (দোয়াত কলম), মাহমুদুল্লাহ (কলস)। দপ্তর সম্পাদক পদে মোঃ ফারুক হোসেন (সিলিং ফ্যান), মনিরুল ইসলাম মিলন (মোটরসাইকেল)। প্রচার সম্পাদক পদে শেখ সাইফুল ইসলাম সান্টু( গরুর গাড়ি) লুৎফর রহমান জুয়েল (গোলাপ ফুল)। নির্বাহী সদস্য পদে হাফিজুল ইসলাম ভুট্টো (কাঠাল), রাজু আহমেদ (বল), আবুল হোসেন (আম), নুরুজ্জামান দেয়াল (ঘড়ি ),আরাফাত হোসেন (রজনীগন্ধা), তানজিদ হোসেন মিন্টু( হাস) এবং ফিরোজ কবীর (মই)। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য নাজিমগঞ্জ ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST