1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
প্রকৃতি, পরিবেশ ও লোকজ ঐতিহ্যের সমৃদ্ধ সংগ্রহ দেখতে ঠাকুরগাঁওয়ের ছয় জেলার জেলা প্রশাসক - News Of Bangla TV প্রকৃতি, পরিবেশ ও লোকজ ঐতিহ্যের সমৃদ্ধ সংগ্রহ দেখতে ঠাকুরগাঁওয়ের ছয় জেলার জেলা প্রশাসক - News Of Bangla TV
November 6, 2026, 10:07 pm

প্রকৃতি, পরিবেশ ও লোকজ ঐতিহ্যের সমৃদ্ধ সংগ্রহ দেখতে ঠাকুরগাঁওয়ের ছয় জেলার জেলা প্রশাসক

আব্দুল্লাহ আল সুমন
  • Update Time : Friday, November 6, 2026
  • 15 Time View

প্রকৃতি, পরিবেশ ও লোকজ ঐতিহ্যের সমৃদ্ধ সংগ্রহ দেখতে ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক।

শুক্রবার (৬ নভেম্বর) পরিদর্শনকালে তাঁরা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। একই সঙ্গে বৃক্ষ গ্যালারিতে প্রত্যেকে একটি করে দুর্লভ ও দেশীয় প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকেরা জাদুঘরের অর্কিড হাব, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, লোকজ খেলনা ও পুতুল, নদী, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাদ্যযন্ত্র, তৃণমূলের লোকজ, বিজ্ঞান, মুক্তিযুদ্ধ ও বৃক্ষ গ্যালারি ঘুরে দেখেন। এসব গ্যালারিতে বাংলাদেশের প্রকৃতি, জীববৈচিত্র্য, ইতিহাস, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের নানা নিদর্শন সংরক্ষণ ও উপস্থাপনা দেখে তাঁরা মুগ্ধ হন।

জাদুঘরের ব্যতিক্রমী উদ্যোগ ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমেরও প্রশংসা করেন তাঁরা।

জাদুঘরের বৃক্ষ গ্যালারিতে জেলা প্রশাসকেরা পশুর, তৈকর, কাইজেলিয়া, চাপালিশ, কাঞ্চন ও কৃষ্ণচূড়া প্রজাতির ছয়টি চারা রোপণ করেন।

ইতোমধ্যে এ গ্যালারিতে প্রায় ১৫০ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে। বিরল ও বিলুপ্তপ্রায় বৃক্ষ সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

পরিদর্শনকারী জেলা প্রশাসকেরা হলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, কুড়িগ্রামের অন্নপূর্ণা দেবনাথ, পঞ্চগড়ের মোসা. শুকরিয়া পারভীন, দিনাজপুরের মো. রফিকুল ইসলাম, রংপুরের ইসরাত জাহান এবং গাইবান্ধার ড. মো. মনিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ইএসডিএফ) ব্যবস্থাপনা পরিচালক শ্বাশ্বত জামান, ইএসডিওর হেড অব ইনক্লুসিভ ফাইন্যান্স মো. আইনুল হকসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রকৃতি, পরিবেশ, ইতিহাস, ঐতিহ্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে পরিচিত লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর। দেশীয় সংস্কৃতি ও প্রাকৃতিক ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি পরিবেশ সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

See also  রাজশাহীতে সিটি প্রশাসক ও ভূমিমন্ত্রীর সাথে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের পৃথক সৌজন্য সাক্ষাৎ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST