1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
রাজশাহীতে মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার - News Of Bangla TV রাজশাহীতে মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার - News Of Bangla TV
September 15, 2026, 4:55 am

রাজশাহীতে মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 41 Time View

রাজশাহীতে মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সিআরটি, ডিবি ও থানা পুলিশের সমন্বিত দল।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ট্যাবলেট, বিভিন্ন ধরনের প্যাকেটজাত ও মোড়ানো সামগ্রী এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযানের সময় মাদক পরিবহন ও কেনাবেচায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও জব্দ করা হয়।

পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্ত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আরএমপি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মহানগরীর কোথাও মাদকদ্রব্যের কেনাবেচা, সরবরাহ কিংবা মজুদের তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানকে মাদকমুক্ত রাজশাহী গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রাজশাহীকে মাদক মুক্ত করার যে বিশেষ উদ্যোগ , এই উদ্যোগ কে রাজশাহীর সকল শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে ।

See also  ০১ টি গিয়ার চাকুসহ ১ জন চাঁদাবাজ গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST