1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
সান্তাহারে কুখ্যাত মাদক কারবারি ‘শুটুকি’ গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড - News Of Bangla TV সান্তাহারে কুখ্যাত মাদক কারবারি ‘শুটুকি’ গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড - News Of Bangla TV
July 29, 2026, 5:11 pm

সান্তাহারে কুখ্যাত মাদক কারবারি ‘শুটুকি’ গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

মিরু হাসান বাপ্পি বগুড়া সংবাদদাতা
  • Update Time : Saturday, June 6, 2026
  • 104 Time View

সান্তাহারে কুখ্যাত মাদক কারবারি ‘শুটুকি’ গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি রহিমা বেগম ওরফে ‘শুটুকি’কে গ্রেপ্তার করেছে শহর ফাঁড়ি পুলিশ।

শুক্রবার বিকেলে সান্তাহার এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম তার বিরুদ্ধে রায় প্রদান করেন।

মোবাইল কোর্টে রহিমা বেগমকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

রায় ঘোষণার পর আইনানুগ প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত রহিমা বেগমকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন রহিমা বেগম। সর্বশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

 

 

সান্তাহারে কুখ্যাত মাদক কারবারি ‘শুটুকি’ গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

See also  ধোয়াপালং নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST