1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম - News Of Bangla TV কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম - News Of Bangla TV
September 15, 2026, 8:06 pm

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 25 Time View

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম

কলারোয়া ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে কলারোয়া আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।
অনুষ্ঠানে নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক দক্ষতা, দায়িত্বশীলতা, নৈতিকতা এবং জনকল্যাণে কার্যকর ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেন, “সৎ, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব ছাড়া একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। নেতৃত্বের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ, অধ্যয়ন, আত্মশুদ্ধি ও সাংগঠনিক শৃঙ্খলার বিকল্প নেই। জনগণের পাশে থেকে তাদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে উপজেলা জামায়াতে ইসলামী ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

See also  বড়াইগ্রামে কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ শুরু

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST