1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলা - News Of Bangla TV দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলা - News Of Bangla TV
July 29, 2026, 1:02 pm

দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলা

রিয়াজুল আলম
  • Update Time : Tuesday, June 9, 2026
  • 58 Time View

দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলা

রিয়াজুল ইসলাম আলম,,,দেবহাটা প্রতিনিধি।।

দেবহাটা থানা পুলিশের অভিযানে চোরাই গরু উদ্ধার হয়েছে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, উপজেলার দেবীশহর গ্রামের মৃত মোহর আলীর ছেলে আব্দুর সাত্তার গাজী (৬৫) এর ৩টি গরু আছে। গত ০৫/০৬/২৬ ইং তারিখ সকাল অনুমান ৭টার দিকে দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশে ময়নাতলা নামক বিলের মাঠে আমার গরু ৩টি ঘাস খাওয়ানোর জন্য বেধে রেখে বাড়ীতে আসেন। ঐদিন সকাল ১০ টার দিকে গরুগুলি দেখাশোনা করার জন্য বিলের মধ্যে যেয়ে দেখেন তার ৩টি গরুর মধ্যে ২টি গরু বিলে বাধা আছে এবং ১টি এঁড়ে গরু নেই। যার রং-কালো। এবিষয়ে আব্দুস সাত্তার বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে রামনাথপুর (মাঝিপাড়া) গ্রামের রবিন ঘোষের ছেলে আসামী অনিল ঘোষ (২৪) এর বাড়ি থেকে গরুটি উদ্ধার করেন।

এসময় অপর আসামি ও পলাতক আসামী জগন্নাথপুর গ্রামের রাশেদ সরদারের ছেলে মাসুদ সরদার (৪০) পালিয়ে যায়। পুলিশ এসময় অনিল ঘোষকে গ্রেফতার করে ও গরুর মালিককে গরুটি ফেরত দেই। দেবহাটা থানার ওসি আব্দুল আলিম জানান, অভিযোগ আমলে নিয়ে পুলিশের দ্রুত অভিযানে চোরাই গরুটি উদ্ধার ও ১জনকে গ্রেফতার করা হয়েছে। অপর ১ আসামীকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

 

 

 

দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলা

See also  কালীগঞ্জে মাদকবিরোধী সমাবেশে মাদকা সক্তদের হামলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST