1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
পিআইবি কর্তৃক সাতক্ষীরার সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা - News Of Bangla TV পিআইবি কর্তৃক সাতক্ষীরার সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা - News Of Bangla TV
July 30, 2026, 4:53 pm

পিআইবি কর্তৃক সাতক্ষীরার সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা

আজহারুল ইসলাম সাদী,সাতক্ষীরা প্রতিনিধি
  • Update Time : Wednesday, June 24, 2026
  • 26 Time View

পিআইবি কর্তৃক সাতক্ষীরার সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার দ্বিতীয় দিন অতিবাহিত

 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক সাতক্ষীরা জেলার সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২.১৫ মি: পর্যন্ত সাতক্ষীরা ম্যানগ্রোভ সেন্টারে দ্বিতীয় দিনের প্রশিক্ষন কর্মশালায় রিক্যাপিং উপস্থাপন ও প্রশ্নউত্তর পর্ব, অনলাইন ও ম্যাল্টিমিডিয়া সাংবাদিকতায় স্থানীয় রিপোর্ট তৈরির কৌশল, এআই ও ম্যাল্টিমিডিয়া সাংবাদিকতায় যোগাযোগ কৌশলের ধারণা যাচাই,ও অনুশীলনী, গুজব ও অপতথ্য নির্মুল কৌশল ও ইন্টারভিউ ফ্লেমিং সম্পর্কে ধারণা যাচাই, উপস্থাপন ও অনুশীলনী, রাজনৈতিক রিপোর্ট ফ্যাক্ট থেকে ও সোশ্যাল মিডিয়া রিপোর্টিং এর ধারণা যাচাই ও উপস্থাপন অনুশীলনী ও প্রশ্নউত্তর পর্ব, শিকারী সাংবাদিকতা ও গুজব, অপতথ্য মোকাবেলা কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক ইত্তেফাক এর রাজনৈতিক ও নির্বাচন বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান ও পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে ২৫ জুন ২০২৬ পর্যন্ত। এতে সাতক্ষীরা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করছেন।

আয়োজকরা জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল এবং সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করবেন।

See also  উখিয়ায় ভারীবর্ষনে ভেঙ্গে পড়লো শিক্ষা কেন্দ্র

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST