1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
আসন্ন বাজেটে বাড়ানো হবে কার্ডের পরিধি: সমাজকল্যাণমন্ত্রী - News Of Bangla TV আসন্ন বাজেটে বাড়ানো হবে কার্ডের পরিধি: সমাজকল্যাণমন্ত্রী - News Of Bangla TV
July 29, 2026, 7:13 pm

আসন্ন বাজেটে বাড়ানো হবে কার্ডের পরিধি: সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, June 2, 2026
  • 129 Time View
সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী

আসন্ন বাজেটে বাড়ানো হবে কার্ডের পরিধি: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতে কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারিত করা হবে।  তিনি জানান, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং জটিল রোগের চিকিৎসায় অনুদান দ্বিগুণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত এক কর্মশালা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির নির্বাচনি মেনিফেস্টো এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে। আগামী বছর প্রায় ৪০ লাখ ২০ হাজার মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, এতিম শিশুদের শুধু আশ্রয় নয়, দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

কর্মশালায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা ইয়াসমিন বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একাধিক প্রতিষ্ঠান থাকলেও সমন্বয়ের ঘাটতি রয়েছে। নতুন কর্মপরিকল্পনায় সমন্বয় জোরদার করে সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

ফেজবুক 

আসন্ন বাজেটে বাড়ানো হবে কার্ডের পরিধি: সমাজকল্যাণমন্ত্রী

 

আবার পড়ুন

See also  কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি রোধে পুলিশ কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST