রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মশিউর রহমান , রাজশাহী :
আপডেটঃ জুন ১৫, ২০২৬ | ১০:২৬ 31 ভিউ
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মশিউর রহমান রাজশাহী:
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
১৪৩৩ বঙ্গাব্দের আষাঢ় মাসের প্রথম দিনে (১৫ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে এই সবুজায়ন উদ্যোগের আয়োজন করা হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে প্রকৃতি প্রেমের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রবি বলেন,
”জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের চিরসবুজ বাংলাদেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।”
সাংবাদিক আবশ্যক
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ জোবায়ের হোসেন তুষার এবং রাজশাহী মহানগর ১১ নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ রাফিউল ইসলাম রাফি। এছাড়াও বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানের শেষভাগে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় মাঠ ও চারপাশের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে এই বৃক্ষরোপণ অভিযানে শামিল হয় এবং প্রতিটি চারা গাছ নিয়মিত যত্ন সহকারে বড় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করে।
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পোস্টটি শেয়ার করুনঃ
এই রকম আরও খবর
বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত ছিলেন ইউএনও তানজিলা তাসনিম
এলেঙ্গাতে জাতীয় সাংবাদিক সংস্থার ফল উৎসব অনুষ্ঠিত
আরডিএকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন : নবনিযুক্ত চেয়ারম্যান
পশ্চিমবঙ্গে ভ্রাম্যমাণ বোধীপীঠ পাঠাগার শুরু
শরীয়তপুরের গোসাইরহাটে তাপমাত্রা বৃদ্ধির কারণ যা জানা গেলো
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
BD IT HOST
সর্বশেষ সংবাদ
পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী আবির ৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার
জুন ১৯, ২০২৬, ৮:২৫
বিএনপি এবং বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে ভূমি দখলের পাল্টাপাল্টি অভিযোগ
জুন ১৮, ২০২৬, ৬:১৭
ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি মাদকবিরোধী অভিযান
জুন ১৮, ২০২৬, ৬:০৭
আবু জাহিদ ডাবলু-কে ফুলেল শুভেচ্ছা
জুন ১৮, ২০২৬, ৯:৫৪
বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত ছিলেন ইউএনও তানজিলা তাসনিম