1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
জামায়াত নেতার শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন - News Of Bangla TV জামায়াত নেতার শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন - News Of Bangla TV
November 1, 2026, 5:30 pm

জামায়াত নেতার শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : Sunday, November 1, 2026
  • 12 Time View

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ষ্ট্যাটাসের অভিযোগে মণিরামপুরে
জামায়াত নেতার শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
মনিরামপুরে ঝাঁপা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও মাদ্রাসা শিক্ষক আসাদুজ্জামানের বিরুদ্ধে ঠাকুরগাওয়ের উপনির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে বিএনপির নেতাকর্মীরা ফুসে উঠেছে। প্রতিবাদে রোববার দুপুরে মাদ্রাসার পাশে রাস্তায় স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
জানাযায়, উপজেলার ঝাপা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ও ঝাপা আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক আসাদুজ্জামান সম্প্রতি ফসবুকে তার আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে ষ্ট্যাটাস দেন। বিষয়টি জানজানি হলে বিএনপির নেতাকর্মীদের মাঝে দেখা দেয় চরম অসন্তোষ। ফলে আসাদুজ্জামানকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবিতে শনিবার ঝাপা ইউনিয়ন বিএনপি কর্মসূচি ঘোষনা করেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুর ১২ টায় ঝাপা আলিম মাদ্রাসা মোড়ে কয়েক শতাধীক নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানবন্ধন থেকে বিএনপি নেতৃবৃন্দ আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাস্টার আজিজুর রহমান, মাস্টার বাবুল আকতার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবির, যুবদলের সভাপতি আবু সাঈদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ব্যাপারে জামায়াত নেতা আসাদুজ্জামান বলেন, সবাইতো কত রকম ষ্ট্যাস দেয়। আমিও ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম। কিন্তু এ ধরনের অবস্থা হবে বুঝতে পারেনি। আমি ইতোমধ্যে আমার আইডি থেকে স্ট্যাটাসটি মুছে দিয়েছি। উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক ফজলুল হক জানান, ঝাপা ইউনিয়নের সেক্রেটারীর ষ্ট্যাটাসের বিষয়টি নিয়ে দু’একের মধ্যে উপজেলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

See also  খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক!

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST