1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
ফুরফুরা শরিফের ছোট হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ৬১তম বর্ষে মহফিলে ওয়াজ - News Of Bangla TV ফুরফুরা শরিফের ছোট হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ৬১তম বর্ষে মহফিলে ওয়াজ - News Of Bangla TV
November 6, 2026, 9:06 pm

ফুরফুরা শরিফের ছোট হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ৬১তম বর্ষে মহফিলে ওয়াজ

বাইজিদ মন্ডল পশ্চিম বঙ্গ ভারত সংবাদদাতা
  • Update Time : Friday, November 6, 2026
  • 11 Time View

*ফুরফুরা শরিফের ছোট হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় ৬১তম বর্ষে মহফিলে ওয়াজ, ইসালে সওয়াব ও দস্তারবন্দী অনুষ্ঠান, ২২শে কার্তিক বাসুলডাঙ্গায় বিশেষ আয়োজন*

*বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী আবাসিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায়ে সিদ্দিকীয়া হিফজুল কোরআন। দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা ও ইসলামের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই প্রতিষ্ঠান।

হুগলি জেলার ফুরফুরা শরিফের মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী (রহঃ)-এর ছোট সাহেবজাদা সুলতানুল ওয়ায়েজিন ছোট হুজুর পীর জুলফিকার আলী সিদ্দিকীর প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় প্রতি বছরের মতো এবারও আয়োজিত হতে চলেছে বার্ষিক মহফিলে ওয়াজ, ইসালে সওয়াব ও দস্তারবন্দী অনুষ্ঠান।

এবার এই ধর্মীয় অনুষ্ঠান ৬১তম বর্ষে পদার্পণ করছে। আগামী ৯ নভেম্বর ২০২৬, সোমবার, বাংলা ২২শে কার্তিক ১৪৩৩ তারিখে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে হিফজ সম্পন্নকারী পাঁচজন কৃতী ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে দস্তারবন্দী করা হবে। এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
স্থান বাসুলডাঙ্গা মাদ্রাসা সংলগ্ন ময়দান, বাসুলডাঙ্গা ১ নম্বর প্ল্যাটফর্মের পিছনে।
মধ্যরাত্রি পর্যন্ত,
পরিচালনায়: বাসুলডাঙ্গা হেজবুল্লাহ সমিতি।

শিয়ালদহ অথবা ডায়মন্ড হারবার থেকে ট্রেনে বাসুলডাঙ্গা স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্মের পিছনে অবস্থিত মাদ্রাসার মাঠ।

অনুষ্ঠানে আগত সকল মেহমান ও ধর্মপ্রাণ মানুষের জন্য আহারাদির সু-ব্যবস্থাও রাখা হয়েছে। ৬১ বছরের ঐতিহ্য ও দ্বীনি শিক্ষার ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা।

See also  দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালক নি'হ'ত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST