1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক - News Of Bangla TV কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক - News Of Bangla TV
November 2, 2026, 2:06 pm

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক

হাফিজুর রহমান কালিগন্জ প্রতিনিধি
  • Update Time : Monday, November 2, 2026
  • 9 Time View

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

মাদক মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে রাশিদা বেগম নামে ১ মাদক কারবারিকে ৪ কেজি গাঁজাসহ তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। আটককৃত রাশিদা বেগম (৩৮) ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জোহর আলীর স্ত্রী। পুলিশী অভিযানে মাদক কারবারি রাশিদাকে আটক করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতা মাদক সম্রাট জাহাঙ্গীর আলম পালিয়ে যেতে সক্ষম হয়।

সোমবার (২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শাহিনুর রহমানের নির্দেশে উপ পরিদর্শক সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে যান বসত বাড়ির একটি পুরনো ঘর থেকে ৪ কেজি মাদক উদ্ধার ও ১ মহিলা মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে একটি পুরনো ঘর থেকে এ মাদক উদ্ধার করা হয়। মাদক কারবারি জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে গাঁজা ফেনসিডিল ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসলেও পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। এ ব্যাপারে থানার উপ পরিদর্শক বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শাহিনুর রহমান এ প্রতিনিধিকে জানান মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবেন এ ব্যাপারে সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা কামনা করেন।

See also  ভুয়া পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতি চক্রের আরও ২ সদস্য গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST