1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
খতিব-ইমামদের সঙ্গে কলারোয়ায় ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা - News Of Bangla TV খতিব-ইমামদের সঙ্গে কলারোয়ায় ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা - News Of Bangla TV
September 15, 2026, 11:40 pm

খতিব-ইমামদের সঙ্গে কলারোয়ায় ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
  • Update Time : Friday, June 26, 2026
  • 57 Time View

খতিব-ইমামদের সঙ্গে কলারোয়ায় ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা

খতিব ও ইমামদের সঙ্গে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র কলারোয়া শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের সেবা কার্যক্রম আরও জনবান্ধব করা, গ্রাহকদের মতামত গ্রহণ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে ইসলামী ব্যাংক কলারোয়া শাখার হল রুমে এ সভার আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক মুশফিকুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল বারী।

ব্যাংকের সেকেন্ড অফিসার মো. শাহিনুর রহমান শাহীন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা মো. ওমর আলী এবং জাতীয় ইমাম সমিতি কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও কলারোয়া থানা জামে মসজিদের খতিব প্রভাষক মুহা. আসাদুজ্জামান ফারুকী, কলারোয়া আলিয়া মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা মোঃ আবুল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সমাজে খতিব ও ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ধর্মীয় জ্ঞান, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় তারা বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

বক্তারা আরও বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই ইসলামী ব্যাংকের মূল শক্তি। স্বচ্ছতা, ধারাবাহিক কার্যক্রম ও মানসম্মত সেবার মাধ্যমে ব্যাংক গ্রাহকদের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংক কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সকল ধর্ম-বর্ণ ও পেশার মানুষের ব্যাংক।

সভায় গ্রাহকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে আধুনিক ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, ব্যাংকিং খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে গ্রাহকদের আস্থা ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় ইসলামী ব্যাংক আরও শক্তিশালী অবস্থানে এগিয়ে যাবে।

এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, খতিব-ইমাম, গ্রাহক, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

See also  কালীগঞ্জে স্কাউটসদের ক্যাম্প ফায়ারে অগ্নিদগ্ধ হয়ে এক ছাত্র হাসপাতালে

 

 

 

খতিব-ইমামদের সঙ্গে কলারোয়ায় ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST