1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ - News Of Bangla TV জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ - News Of Bangla TV
November 6, 2026, 9:08 pm

জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

Reporter Name
  • Update Time : Friday, November 6, 2026
  • 18 Time View

জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

কলারোয়া প্রতিনিধি :

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়ক উন্নয়ন ও সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে চলমান এসব কাজের অগ্রগতি দেখতে তিনি বিভিন্ন এলাকায় ছুটে যান। এ সময় সংসদ সদস্যকে বিভিন্ন সড়কে হেঁটে হেঁটে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে দেখা যায়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে কাজের মান ও বাস্তবায়নের বিষয়ে খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন।

পরিদর্শনকালে তিনি চন্দনপুর ইউনিয়নের বিক্রমপুর থেকে সোনাবাড়িয়া পর্যন্ত সড়কের উন্নয়নকাজ, সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর সড়ক, কেরালকাতা ইউনিয়নের বেলতলা থেকে সিংগা বাজার সড়ক এবং কুশোডাঙ্গা ইউনিয়নের শিবানন্দকাটি থেকে কুশোডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত চলমান সড়ক উন্নয়নকাজ ঘুরে দেখেন।

এসব সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে এবং শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ সড়ক যোগাযোগের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রকৌশলী মোশারফ হুসাইন, জামায়াত নেতা মাওলানা কুরবান আলী, জাহিদ হাসান, আব্দুর রকিব, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু রায়হানসহ স্থানীয় নেতাকর্মীরা।

See also  ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST