ডায়মন্ড হারবারে বিজয়া সম্মেলনী, গুণীজন ও কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনা
*বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:-* বিজয়ার আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে ডায়মন্ড হারবারে আয়োজিত হল বিজয়া সম্মেলনী এবং গুণীজন ও কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।
রবিবার, ১ নভেম্বর ২০২৬, দুপুর ৩টেয় ডায়মন্ড হারবারের ১৮ নম্বর ওয়ার্ডের লালপোলে অবস্থিত ‘সূর্য কিরণ’ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলেন ডায়মন্ড হারবারের সচেতক নাগরিকবৃন্দ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের প্রাক্তন বিধায়ক দীপক কুমার হালদার, বিশিষ্ট সাহিত্যিক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী প্রভাত দণ্ডপাঠ, দেবদাস মণ্ডল, প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা বেরা, শিক্ষক বিধান বৈদ্য, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার সত্যম মণ্ডল, ফকির কলেজের অধ্যক্ষ সৌমেন চন্দ্র এবং চিকিৎসক ডাঃ জয়ন্ত মণ্ডল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা জানানোর পাশাপাশি কৃতী ছাত্রছাত্রীদেরও বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের এই সম্মাননা আগামী দিনে আরও ভালো কাজ ও সাফল্যের পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে মনে করেন উদ্যোক্তারা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শঙ্কর সরকার। বিজয়ার শুভেচ্ছা বিনিময়, সম্মাননা প্রদান এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।