তারেক রহমানের নির্দেশনায় ঠাকুরগাঁওয়ে পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
, ঠাকুরগাঁওজেলা প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও পৌর বিএনপি উদ্যোগে ও ঠাকুরগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয় ও শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফ।
এ সময় শিশু শিক্ষার্থীদের মাঝে ফলজ,বনজ ও ঔষধি জাতের দুুইশত গাছের চারা বিতরণ করা হয় ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষর্পণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান,পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান,পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু সায়েম সহ অন্যরা।