1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 6846serious@uberip.com : superadmin :
প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন - News Of Bangla TV প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন - News Of Bangla TV
November 6, 2026, 9:09 pm

প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন

বাইজিদ মন্ডল পশ্চিম বঙ্গ ভারত সংবাদদাতা
  • Update Time : Friday, November 6, 2026
  • 12 Time View

*প্রয়াত প্রাক্তন বিধায়ক শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে সরিষা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল বিতরণ*

*বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:-* ডায়মন্ড হারবারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী শেখ দৌলত আলীর ২০তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হয়। এই উপলক্ষে সরিষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল তুলে দেওয়া হয়।

শেখ দৌলত আলী ১৯৭২ থেকে ১৯৭৭ এবং ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দু’দফায় ডায়মন্ড হারবারের বিধায়ক ছিলেন। ১৯৯৯ ও ২০০৪ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক, নিখিল ভারত কংগ্রেস কমিটির প্রাক্তন সদস্য এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা আইএনটিইউসি-র মুখ্য উপদেষ্টা ছিলেন।

ডায়মন্ড হারবারের স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। হাসপাতাল, সরিষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, খাজের পোল ও দেওয়ানতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন এবং বলরামপুরের খাল খনন, ২৪৬ নম্বর সড়ক ও নুরপুর রোডের উন্নয়নে তাঁর ভূমিকা আজও এলাকার মানুষের স্মৃতিতে অমলিন।

তাঁর সুপুত্র কবিরুল ইসলাম শেখ আবেগঘন স্মৃতিচারণায় বলেন, “আপনি শুধু আমাদের পিতাই ছিলেন না, ছিলেন আমাদের জীবনের সবচেয়ে বড় আলোকবর্তিকা।”

একজন আদর্শ শিক্ষক, জনদরদি বিধায়ক ও সমাজসেবক হিসেবে তাঁর সততা, নিষ্ঠা ও মানুষের প্রতি ভালোবাসা আজও সকলের কাছে অনুপ্রেরণা। শারীরিকভাবে তিনি না থাকলেও তাঁর কর্ম ও আদর্শ ডায়মন্ড হারবারের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মৃত্যুবার্ষিকীতে মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। পাশাপাশি সকলের কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করা হয়।

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি প্রয়াত শেখ দৌলত আলীকে।

See also  নবগঠিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST