1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি অভিযানে ২ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক - News Of Bangla TV ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি অভিযানে ২ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক - News Of Bangla TV
September 13, 2026, 4:33 am

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি অভিযানে ২ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক

আশরাফুল ইসলাম
  • Update Time : Saturday, June 20, 2026
  • 163 Time View

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি অভিযানে ২ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক

 

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিক নির্দেশনায় নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২,০০,৬০০/- টাকা মূল্যমানের বিদেশী মদ এবং নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়েছে।

শনিবার ২০ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড়গ্রাম বিওপি কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল বিদেশী মদ এবং ১৯৪৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটি আটক করে। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য- ২,০০,৬০০/- (দুই লক্ষ ছয়শত) টাকা।

ব্যাটালিয়ন ৩৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন ফুলবাড়ী উপজেলা বেশিরভাগ অঞ্চল সীমান্ত নিয়মিত চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

 

 

 

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি অভিযানে ২ লক্ষ টাকার মাদকদ্রব্য আটক

See also  কলারোয়ায় ১০০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST