1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অধ্যক্ষ আসলাম উদ্দীন - News Of Bangla TV বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অধ্যক্ষ আসলাম উদ্দীন - News Of Bangla TV
September 11, 2026, 12:20 pm

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অধ্যক্ষ আসলাম উদ্দীন

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026
  • 53 Time View

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অধ্যক্ষ আসলাম উদ্দীন

আজ রোজ বুধবার, ইংরেজি তারিখ ০২ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. আসলাম উদ্দীন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে বেড়ে ওঠা অধ্যক্ষ আসলাম উদ্দীন এ সময় তাঁর নিজের লেখা ‘দুঃসময়ের কাল পেরিয়ে’ বইটি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের হাতে উপহার হিসেবে তুলে দেন।
সাক্ষাৎকালে বাহাদুরপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে রিজভী আহমেদের সঙ্গে বিস্তারিত আলাপ-আলোচনা করেন অধ্যক্ষ আসলাম উদ্দীন।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনৈতিক ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।
অধ্যক্ষ আসলাম উদ্দীনের পক্ষ থেকে লেখা বই উপহার ও বাহাদুরপুর ইউনিয়নের উন্নয়ন ভাবনা নিয়ে এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

See also  হরিনাকুন্ডু বাজার জামে মসজিদের রাস্তার কাজ উদ্বোধন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST