1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ - News Of Bangla TV সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ - News Of Bangla TV
September 15, 2026, 9:07 pm

সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2026
  • 166 Time View

আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মানুষের মাঝে রবিবার বিকালে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গরীব অসহায় পরিবারের মধ্যে সিমাই, চিনি, দুধ ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অর্নব দত্ত ও আকবর আলী ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, এসময় উপস্থিত ছিলেন আকবর আলী ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক মো. আবু সাঈদ। পরিচালক আবু সাঈদ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি অর্নব দত্ত ও বিশেষ অতিথি ডাক্তার আবুল কালাম বাবলা বলেন, আকবর আলী ফাউন্ডেশন দুই হাজার ১২ সালে প্রতিষ্ঠিত হয় দেবনগর গ্রামে মরহুম আকবর আলীর স্মরণে। সেই থেকে সাতক্ষীরার সুবিধা বঞ্চিত এবং ছিন্নমূল মানুষের মৌলিক অধিকার এর জন্য কাজ করে আসছে। শুধু তাই নয় এলাকার গরীব অসহায় মানুষের পাশে দাড়িয়ে বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে। সমাজ এর দায়িত্বশীল ও বিত্তবান মানুষের দায়িত্ব প্রতিবন্ধী সহ অসহায় মানুষের পাশে দাড়ানো আকবর আলী ফাউন্ডেশনের মত। উল্লেখ্য সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসে অর্নব দত্তের মাধ্যমে বিতরণ এর উদ্ধোধন পর বিভিন্ন এলাকায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলমাণ আছে, যাহা কয়েক দিন যাবত প্রত‍্যান্ত অঞ্চলের মানুষের মাঝে বিতরণ করা হবে।

See also  বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST