1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি - News Of Bangla TV মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি - News Of Bangla TV
September 19, 2026, 6:15 am

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি

Reporter Name
  • Update Time : Friday, September 18, 2026
  • 18 Time View

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি

প্রেস বিজ্ঞপ্তি ঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি।

তিনি জানান সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগের মাধ্যমে যে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো জানান, আমার জনপ্রিয়তা ও জনসমর্থন দে‌খে আমার রাজ‌নৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিত এসব অপপ্রচারের মাধ্যমে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বি‌শেষ ক‌রে প্রিয় সাংবাাদিক ভাই‌দের ভুল বু‌ঝি‌য়ে এসব তথ্য সামা‌জিক যোগায‌োগের মাধ্য‌মে প্রচার করা হ‌য়ে‌ছে। আমার প্রিয় খুনিয়াপালংবাসী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ—এসব মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আমি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সত্য কখনো চাপা থাকে না—সময়ই সত্যকে প্রতিষ্ঠিত করবে। আমি কোনো অপপ্রচারে বিচলিত নই। খুনিয়াপালংবাসীর ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে তাঁদের কল্যাণ ও সেবায় আমি আগের মতোই নিবেদিত থাকব।

আব্দুল হক কোম্পানী
চেয়ারম্যান
৯নং খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ
রামু, কক্সবাজার

See also  রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর কিনারা থেকে কিশোরের লাশ উদ্ধার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST