1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
নির্দিষ্ট সময় উপেক্ষা করে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর খোলা - News Of Bangla TV নির্দিষ্ট সময় উপেক্ষা করে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর খোলা - News Of Bangla TV
September 14, 2026, 1:08 am

নির্দিষ্ট সময় উপেক্ষা করে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর খোলা

সাবিনা ইয়াসমিন, টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : Monday, June 15, 2026
  • 138 Time View

সরকারি অফিস সময়ের পরও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরে কার্যক্রম চলার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি: সাবিনা ইয়াসমিন

সরকারি নির্ধারিত অফিস সময়ের পরও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরে কার্যক্রম চলমান থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিকেল ৪টার পরও অফিসে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা এ এইচ এম জিয়াউর রহমানের তত্ত্বাবধানে অফিস সময়ের পরও কার্যক্রম চলতে দেখা যায়। এ সময় সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল ও মো. মিনহাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট কয়েকজনকে অফিসে উপস্থিত থাকতে দেখা যায় বলে অভিযোগকারীরা জানান।

স্থানীয়দের দাবি, বিকেল ৪টার পর বিভিন্ন ভোক্তা ও সেবাপ্রত্যাশী ব্যক্তিদের ওই কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে দেখা যায়। এ নিয়ে অফিস সময়ের পর লেনদেনের অভিযোগও উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার যোগাযোগ করা হলে ব্যাস্ততার অযুহাত দেখিয়ে পরবর্তীতে যোগাযোগ করেন নি।

অভিযোগকারীরা জানান, সরকারি নিয়ম অনুযায়ী অফিস সময়ের বাইরে কোনো কার্যক্রম পরিচালিত হলে তা কর্তৃপক্ষের নজরে আনা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

See also  কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি রোধে পুলিশ কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST