1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
শিবগঞ্জে অবাধে চলছে বালু তোলার মহোৎসব দেখার যেন কেউ নেই - News Of Bangla TV শিবগঞ্জে অবাধে চলছে বালু তোলার মহোৎসব দেখার যেন কেউ নেই - News Of Bangla TV
September 16, 2026, 6:13 am

শিবগঞ্জে অবাধে চলছে বালু তোলার মহোৎসব দেখার যেন কেউ নেই

Reporter Name
  • Update Time : Saturday, May 23, 2026
  • 240 Time View

 

তহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার :

বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রচলিত আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব।উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে প্রতিদিন দিন-রাত সমানে ড্রেজার মেশিন ও বিভিন্ন অবৈধ পন্থায় বালু উত্তোলন করা হচ্ছে। অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বালু তোলার এই ধ্বংসযজ্ঞ দেখার যেন কেউ নেই।

সরেজমিনে দেখা গেছে, নির্বিচারে বালু তোলার ফলে নদী তীরবর্তী ফসলি জমি, গ্রামীণ রাস্তাঘাট ও বিভিন্ন অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশেষ করে বালু পরিবহনের কাজে নিয়োজিত ভারী ড্রাম ট্রাকের অবাধ চলাচলের কারণে ভেঙে চুরমার হচ্ছে গ্রামীণ সড়কগুলো।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, অবৈধ এই বালু উত্তোলন বন্ধে একাধিকবার স্থানীয় প্রশাসনকে মৌখিকভাবে জানানো হলেও অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের এই রহস্যজনক নীরবতায় দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে বালু খেকো চক্রটি। দ্রুত এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে এবং ফসলি জমি ও গ্রামীণ সড়ক রক্ষায় জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

See also  কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST