1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 888larrycarpenter284@gmail.com : lysadnin :
  3. 888wda22594@gmail.com : vsadnin :
কুড়িগ্রামে বজ্রপাতের আঘাতে শিশুর করুণ মৃত্যু, আহত সহপাঠি - News Of Bangla TV
July 28, 2026, 6:58 pm

কুড়িগ্রামে বজ্রপাতের আঘাতে শিশুর করুণ মৃত্যু, আহত সহপাঠি

রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : Tuesday, June 2, 2026
  • 127 Time View

কুড়িগ্রামে বজ্রপাতের আঘাতে শিশুর করুণ মৃত্যু, আহত সহপাঠি

 

রতন রায়: কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, ২ জুন ২০২৬

কুড়িগ্রাম সদর উপজেলায় বজ্রপাতে এক শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন তার এক সহপাঠি। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রানা মিয়া (১০) ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে। আহত লাবন্য মিয়া জাহিদুল হকের ছেলে। দুজনই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও পরস্পরের সহপাঠি।

স্থানীয় বাসিন্দা ও স্বজনরা জানান, দুপুরে দুই শিশু বাড়ির পাশের একটি জমিতে খেলছিল। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে দুজনই গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। পথেই রানা মিয়ার মৃত্যু হয়। আহত লাবন্য মিয়াকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

নিহত রানার চাচাতো ভাই রাজু মিয়া বলেন, “দুজনে বাড়ির পাশে খেলছিল। হঠাৎ বজ্রপাত। ঘটনাস্থলেই দুজন অচেতন হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পথে রানা চলে যায়।”

স্থানীয় প্রশাসন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে,এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

কুড়িগ্রামে বজ্রপাতের আঘাতে শিশুর করুণ মৃত্যু, আহত সহপাঠি

See also  জিয়া খাল খনন কাজ পরিদর্শন করলেন ফরিদা ইয়াসমিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST