ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি মাদকবিরোধী অভিযান
ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক
দিনাজপুরের ফুলবাড়ি ব্যাটেলিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিকনির্দেশনায় চোরাচালান ও মাধব বিরোধী অভিযান পরিচালনা করে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ৩,৫০,২০০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন এবং ইস্কফ সিরাপ আটক করা হয়েছে।
অদ্য ১৮ জুন ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে *মালিকবিহীন অবস্থায় ৩২০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশ এবং ৪৮ বোতল ইস্কফ সিরাপ আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য- ৩,৫০,২০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার দুইশত) টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন
ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।


