1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
মেহনতীসহ সর্বস্তরের মানুষের প্রিয় এসএম কমান্ডার হাসান ইকবাল - News Of Bangla TV মেহনতীসহ সর্বস্তরের মানুষের প্রিয় এসএম কমান্ডার হাসান ইকবাল - News Of Bangla TV
July 30, 2026, 3:31 pm

মেহনতীসহ সর্বস্তরের মানুষের প্রিয় এসএম কমান্ডার হাসান ইকবাল

কলারোয়া প্রতিনিধি
  • Update Time : Sunday, July 19, 2026
  • 28 Time View

মেহনতীসহ সর্বস্তরের মানুষের প্রিয় কমান্ডার এস এম হাসান ইকবাল ওয়ার্ডবাসীর পাশে

: কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী কমান্ডার এস এম হাসান ইকবাল দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অসহায় ও নিম্নআয়ের মানুষের সহযোগিতা, বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ, যুবসমাজকে সচেতন করা এবং এলাকার উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত থাকার কারণে তিনি ওয়ার্ডবাসীর কাছে একজন জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।

এলাকার বাসিন্দারা জানান, সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানো, জনসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে কমান্ডার এস এম হাসান ইকবাল ইতোমধ্যেই ব্যাপক জনসমর্থন অর্জন করেছেন।

মেম্বার প্রার্থী কমান্ডার এস এম হাসান ইকবাল বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ৭নং ওয়ার্ডকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও উন্নয়নমুখী ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। জনগণের সেবাই হবে আমার মূল লক্ষ্য।”

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার ধারা আরও বেগবান হবে।

See also  এসএম ফাজিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST