1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
তালায় করলা চাষ নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত - News Of Bangla TV তালায় করলা চাষ নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত - News Of Bangla TV
September 14, 2026, 10:04 pm

তালায় করলা চাষ নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, August 31, 2026
  • 35 Time View

তালায় করলা চাষ নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

গোলাম রব্বানী  তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার তালা উপজেলার ৪নং কুমিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে করলা সবজি চাষ ও কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ আগস্ট, রোজ সোমবার স্থানীয় কৃষকদের অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশে করলা চাষের আধুনিক পদ্ধতি, মাটির গুণগত মান রক্ষা, সুষম সার প্রয়োগ, রোগবালাই দমন এবং নিরাপদ সবজি উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার। এছাড়া আজকের মাটি দিবস উপলক্ষে কৃষি ও মাটির স্বাস্থ্য সংরক্ষণ বিষয়ে বক্তব্য রাখেন অঞ্চলের গোলাম রাব্বানী শেখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষি অফিসার আদিত্য বাবু

বক্তারা বলেন, মাটির স্বাস্থ্য ভালো রাখা কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে মাটির গুণাগুণ বজায় রেখে আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ করলে করলাসহ বিভিন্ন সবজি চাষে উৎপাদন ও কৃষকের আয় দুটোই বৃদ্ধি করা সম্ভব।

কৃষকরা করলা চাষে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

সমাবেশে কৃষকদের করলা চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার, নিরাপদ ও মানসম্মত সবজি উৎপাদন এবং মাটির উর্বরতা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

See also  গোপালপুরে "মজলুমের কণ্ঠ"পত্রিকার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST