1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
বাঘা থানায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ - News Of Bangla TV বাঘা থানায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ - News Of Bangla TV
September 15, 2026, 5:49 am

বাঘা থানায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি
  • Update Time : Friday, July 10, 2026
  • 120 Time View

বাঘা থানায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭

 

 

রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব নাঈমুল হাছান এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ বাঘা থানা জনাব সেরাজুল হকের নেতৃত্বে বাঘা থানার একটি চৌকস পুলিশ টিম থানা এলাকার বিভিন্ন জায়গা অভিযান পরিচালনা করে ইং ৮/৭/২০২৬ তারিখ দিবাগত রাত্রি থেকে ভোররাত পর্যন্ত সর্বমোট ০৭ জন অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
তাদের মধ্যে বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের ইস্তা মন্ডলের পুত্র নাঈম ইসলাম (৩০) ও একই ইউনিয়নের তেতুলিয়া গ্রামের জয়নুদ্দিনের পুত্র মনিরুল ইসলাম (৩০)দ্বয়কে গত ইং ৪/৭/২৬ তারিখ দিবাগত রাত্রি অর্থাৎ ৫/৭/২৬ তারিখ ভোররাত পর্যন্ত যে কোন সময় একটি ল্যাপটপ চার্জার সহ, একটি ইলেকট্রিক চুলা, স্পিকার ও অন্যান্য মালামাল তেপুকুরিয়া গ্রামের জনৈক শাহার উদ্দিনের পুত্র মানিকুর রহমান (৩৫) এর বাড়ি থেকে সকলের অজ্ঞাত সারে চুরি করিয়া নিয়ে যায়।পরবর্তীতে থানা পুলিশ স্থানীয় জনগণ সহায়তায় তাদেরকে ইং ৮/৭/২০২৬ গ্রেফতার করা হয়।গ্রেফতার পরবর্তী তাদের জিজ্ঞাসাবাদে তাদের দখল হতে লুণ্ঠিত চোরাই মালামালের মধ্যে ইলেকট্রিক চুলা, একজোড়া স্পিকার, ল্যাপটপের চার্জার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত চুরি মামলা রুজু হয়েছে।
অপর আসামি মনিগ্রাম ইউনিয়নের হাবাশপুর গ্রামের মাহবুবুর রহমানের পুত্র ৩।মোঃ মারুফ (২০)কে অবৈধ নিষিদ্ধ ঘোষিত ০৮(আট) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবাসপুর এলাকা থেকে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও এনআই এক্ট এর পরোয়ানাভুক্ত আসামি ৪।বাজুবাঘা ইউনিয়নের বাজুবাঘা উত্তরপাড়া গ্রামের মৃত হযরত আলী শেখের পুত্র আব্দুল করিম ও চক ছাতারি গ্রামের আব্দুস সামাদ সরকারের পুত্র সিরাজুল ইসলামদ্বয়কে নিজ নিজ এলাকা হতে গ্রেফতার করা হয়।
তাছাড়া আড়ানী এলাকা থেকে ফৌজদারী কার্যবিধি আইনের ১৫১ যারা মোতাবেক ৬। নাটোর জেলার লালপুর থানাধীন কেশব মিলকি পাড়া গ্রামের ওমর কবিরাজের পুত্র কামরুল ইসলাম (৩২) ও বাগাতিপাড়া থানাধীন পেয়ার বাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের পুত্র সোহেল রানা (৩৭)দ্বয়কে গ্রেফতার করা হয়। তাদের সবাইকে সংশ্লিষ্ট অপরাধের দায়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

See also  ফুলবাড়ীতে বিজিবি'র অভিযানে ১ লক্ষ ৩৩ হাজার টাকার মাদকদ্রব্য আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST