1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু - News Of Bangla TV কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু - News Of Bangla TV
July 29, 2026, 3:32 pm

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু

মিরু হাসান বাপ্পি বগুড়া সংবাদদাতা
  • Update Time : Friday, June 5, 2026
  • 108 Time View

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু, ঘরের ভেতর থেকে উদ্ধার মরদেহ

 

বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার নারসি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৬০) ও তাঁর স্ত্রী রমিছা খাতুন (৫৫)। তারা দীর্ঘদিন ধরে মেয়ের বাড়ি বেলঘড়িয়া দক্ষিণপাড়ায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পুটু মিয়া নামে এক ব্যক্তি ওই বাড়িতে পানি পান করতে গিয়ে ঘরের ভেতরে আনোয়ার হোসেন ও রমিছা খাতুনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের শরীর বৈদ্যুতিক তারের সংস্পর্শে ছিল। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চালের সঙ্গে সংযুক্ত বৈদ্যুতিক তারের বিভিন্ন স্থানে ছেঁড়া ও লিকেজ ছিল। এর ফলে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। অসাবধানতাবশত বিদ্যুতায়িত স্থানে সংস্পর্শে আসায় দম্পতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

পুলিশ জানায়, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। মরদেহ দুটি থানা হেফাজতে রাখা হয়েছে এবং স্বজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘরের বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা ও ঝুঁকিপূর্ণ তার দ্রুত মেরামতের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।##

See also  কুড়িগ্রাম রাজারহাটে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা নিহত-১আহত-৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST