1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
  2. 888larrycarpenter284@gmail.com : lysadnin :
  3. 888wda22594@gmail.com : vsadnin :
কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে - News Of Bangla TV
July 28, 2026, 8:31 pm

কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

আহসান হাবিব নোয়াখালী সংবাদদাতা
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 35 Time View

সুবর্ণচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

নোয়াখালী সুবর্ণচরে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বর্ষাকালীন
(উফশি ও হাইব্রিড)
জাতের শাকসবজি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীর মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫জুলাই ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ১ হাজার ৭ শত কৃষককে ৭ প্রকারের সবজী বীজ, লাউ, কলমি শাক, চাল কুমড়া, বেগুন, পুইশাক, মিষ্টি কুমড়া, শশা এবং ১৫ কেজি ডিএপি সার ও ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হারুন অর রশিদ বলেন, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে কৃষি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে।
প্রাপ্ত উপকরণ সঠিকভাবে ব্যবহার করে কৃষকরা যেন অধিক ফলন নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি অব্যাহত রাখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে প্রণোদনার সবজি বীজ ও সার বিতরণ করা হয়।

See also  বিলীন হয়ে গেল নবীনগরে মেঘনায় (৩০)টি বসতবাড়ি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST