1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
গাইবান্ধা সদরে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - News Of Bangla TV গাইবান্ধা সদরে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - News Of Bangla TV
September 15, 2026, 4:51 am

গাইবান্ধা সদরে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 71 Time View

গাইবান্ধা সদরে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃআমিনুল ইসলাম ওরফে রায়হান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে গাইবান্ধা সদর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজারের পানপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পুরাতন বাজারের পানপট্টিতে রানা মিয়ার পানের দোকানের সামনের গলি থেকে আমিনুল ইসলাম ওরফে রায়হানকে আটক করা হয়। পরে তার পরিহিত থ্রি-কোয়ার্টার প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম ওরফে রায়হান গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া এলাকার মোঃআব্দুর রহমান ওরফে ইদ্রিস আলীর ছেলে

পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবাগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা হয়েছে। মামলা নম্বর-২০ তারিখ-৭ আগস্ট ২০২৬।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

See also  কালীগঞ্জে বন্ধকী স্বর্ণের দুলকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে হত্যা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST