1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান - News Of Bangla TV পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান - News Of Bangla TV
September 14, 2026, 9:13 pm

পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : Monday, July 20, 2026
  • 42 Time View

পীরগঞ্জে অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে অভিযান, ১৮৬টি জাল ধ্বংস

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার সরঞ্জাম জব্দ করেছে উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর।
সোমবার (২০ জুলাই) উপজেলার ভোমরাদহ, খনগাঁও, কোষারাণীগঞ্জ ও সেনগাঁও ইউনিয়নের বিভিন্ন নদী-খাল ও জলাশয়ে দিনব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে ১৮৬টি নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়।
পরে জব্দ করা জালগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, সরকার বৈধ উপায়ে মাছ আহরণে কোনো বাধা দেয় না। তবে প্রজনন মৌসুমে দেশীয় মাছের বংশবিস্তার নিশ্চিত করতে নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, জলজ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

See also  তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST