1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
ভুরুঙ্গামারীতে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ীর ছেলে গ্রেফতার - News Of Bangla TV ভুরুঙ্গামারীতে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ীর ছেলে গ্রেফতার - News Of Bangla TV
July 30, 2026, 6:38 pm

ভুরুঙ্গামারীতে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ীর ছেলে গ্রেফতার

রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : Saturday, June 6, 2026
  • 89 Time View

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ীর ছেলে গ্রেফতার

 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ জসিম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকার কথিত মাদক ব্যবসায়ী সুজা মিয়ার ছেলে।

শুক্রবার (৫ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার সীমান্তবর্তী পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সুজন আলীর বাড়ির পেছনে কাঠখড়ির ঘরে রাখা একটি পরিত্যক্ত চালের ড্রাম তল্লাশি করে বিশেষ কৌশলে সংরক্ষিত ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজার পাহারার দায়িত্বে থাকা জসিমকে আটক করা হয়। তার কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকাও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, “ভুরুঙ্গামারী উপজেলার তিন দিক ভারতীয় সীমান্ত হওয়ায় এখানে মাদক চোরাচালানের প্রবণতা বেশি। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। তবে স্থানীয় জনগণ মাদক চোরাচালান প্রতিরোধে সচেতন ও সোচ্চার না হলে শুধুমাত্র পুলিশের পক্ষে মাদক নির্মূল করা কঠিন।”

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

See also  কালিগঞ্জে চাঁদাবাজির ঘটনায় আসামি মহসিন অস্ত্রসহ আটক

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST