1. newsofbangla247@gamil.com : Newsofbanglatv : newsofbanglatv newsofbanglatv
লামায় মোটরসাইকেল চালককে জবাই করে হত্যা। - News Of Bangla TV লামায় মোটরসাইকেল চালককে জবাই করে হত্যা। - News Of Bangla TV
September 14, 2026, 7:43 pm

লামায় মোটরসাইকেল চালককে জবাই করে হত্যা।

বান্দরবান প্রতিনিধিঃ
  • Update Time : Tuesday, July 5, 2022
  • 350 Time View

 

বান্দরবান জেলাধীন লামা উপজেলায় এক মোটর সাইকেল চালকে জবাই করে করা হয়েছে।চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের চালকের নাম শফিক কাদের (১৮)।

মঙ্গলবার ভোরে উপজেলার গজালিয়া-আজিজনগর সড়কের দুর্গম পাহাড়ি বাছুরীপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শফিকুল কাদের উপজেলার সরই ইউনিয়নের প্রধানঝিরির বাসিন্দা মো. ইউনুছের ছেলে।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শফিকুল কাদের সরই ও আজিজনগর ইউনিয়নের বিভিন্ন সড়কে ভাড়ায় মোটর সাইকেল চালাত। সোমবার রাতে দুর্বৃত্তরা শফিকুল কাদেরের মোটর সাইকেল ভাড়া করে আজিজনগর ইউনিয়নের বাছুরীপাড়ার দিকে নিয়ে যায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা শফিকুল কাদেরের গলা কেটে হত্যা করে মোটর সাইকেলটি নিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার ভোরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মোটর সাইকেল চালক শফিকুল কাদেরের লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘাতকদের আটক সহ ছিনতাইকৃত মোটর সাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।

See also  অবৈধ গাঁজার চাষ করায় গ্রেপ্তার ১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

BD IT HOST